রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না নেগেটিভ মার্কিং

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নাম্বার কাটা) থাকবে না।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।’

প্রসঙ্গত, এবারে তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। দুই ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছুরা ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আবেদন করে।

এবছর পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছে। শুধুমাত্র ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আর আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।