সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৯
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বাউফলে প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টায় নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ১ অক্টোবর থেকে পূজা উপলক্ষে বন্ধ রয়েছে। বিদ্যালয়টি খুবই নির্জন এলাকায়। দুপুর ১ টার দিকে মাঠে খেলা শেষে বৃষ্টির কারণে বিদ্যালয়ে করিডরে আশ্রয় নেয় স্থানীয় কিছু শিশু। তারা বিদ্যালয়ের দোতলায় ওঠার সিঁড়ির ঘরে লাশটি দেখতে পায়। এরপরে তারা স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বিদ্যালয়ের আশেপাশে খুব একটা লোকজনের আনাগোনা থাকে না। তাই কেউ সুযোগ বুঝে লাশটি এখানে ফেলে গেছে অথবা নারীকে ওখানে ডেকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে স্থানীয়রা৷ স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে পারে নাই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।