রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দূর্গাপূজা উপলক্ষে রাবিতে পাঁচ দিনের ছুটি

রাবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ পাঁচ দিন বন্ধ থাকবে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে আবাসিক হলগুলো খোলা রাখা হবে বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ৬ থেকে ৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আরো দুইদিন ছুটি বেড়ে মোট পাঁচদিন ক্যাম্পাস বন্ধ থাকবে।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যপক প্রভাষ কুমার কর্মকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি রয়েছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

তিনি আরো বলেন, ছুটি শেষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে ও অফিসসমূহ খোলা থাকবে।