বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আবরার হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

মিজানুর রহমান, জবি প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিবিএভবনের সামনে অবস্থিত গুচ্ছ ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় মিছিল থেকে ‘ আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘ সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ আবরার মরে নাই, মরে গেছে বাংলাদেশ’, ‘ আবরারের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ আবরারের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে ‘ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে গুচ্ছ ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি তূর্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে,পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে।সুযোগবাদীরা বিভিন্ন ভাবে প্রশাসনের ও বিভিন্ন দলের নাম করে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের নির্যাতন ও হত্যাকান্ড চালায় তার তীব্র নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের ঘাটি, সকল নাগরিকের সুবিধা অসুবিধা বিবেচনা করে আন্দোলনে অংশ গ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী অাবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। জানা যায়, আবরারকে রবিবার রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে এসে তাকে মৃত ঘোষণা করেন।