বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আলো জ্বেলে আবরার স্মরণে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি:বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বেলে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবি জানান তারা।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বলেন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলনের ঘোষণা দিয়েছে। আমরা একাত্মতা প্রকাশ করে এখানে দাঁড়িয়েছি। আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা মরার-মারার, বাবার বুক খালি হওয়ার রাজনীতি চাই না। এর আগে ফাহাদ ছাড়াও আরো অনেকের সঙ্গে এমন ঘটেছে। আমরা এমন রাজনীতি চাই না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।#