বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা: লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক  বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মস্কো ও মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত হানার সুযোগ করে দিতেই রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা চালিয়েছিল। খবর তাসের।

বেলটিএ নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, লুকাশেসঙ্কো বলেন যে ‘আসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবিলা করি। কেননা, আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি।’

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসাব টানবেন এমনটা নিশ্চিত।

লুকাশেঙ্কো বলেন, এক্ষেত্রে ‘তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে।’

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করে বলেন, সর্বশেষ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উল্টিয়ে ফেলা প্রয়োজন। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো। কিন্তু এখন শান্ত থাকার সময়। আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি।’