বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

কুষ্টিয়ায় পুনাক সভানেত্রী দিলরুবা আলম এর জন্মদিন উদযাপন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম এর শুভজন্মদিন উদযাপিত হয়েছে।

৩ রা জুলাই এই দিনে সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহন করেন।কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম এর জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর সহধর্মিনি মিসেস দিলরুবা আলম ব্যাক্তি জীবনে একজন বৃক্ষপ্রেমী ও সমাজ সেবক। তার নিজস্ব ছাদ বাগানে দেশী বিদেশী ফল ফুল সহ প্রায় ১০০ প্রজাতির গাছ রয়েছে।সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সুখ- দুক্ষে তাদের পাশে থেকে তাদের আনন্দ বেদনার সঙ্গী হতে পছন্দ করেন তিনি।

কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম জেলার অসহায়, দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন,রান্না করা খাবার বিতরন ও শীত বস্ত্র বিতরন সহ নানা মুখী সামাজিক কার্যক্রম করে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছেন।

বিগত ২০২১ সালে পুনাক সভানেত্রী দিলরুবা আলম এর জন্ম দিনটিকে স্মরণীয় করে রাখতে রাখতে জন্মদিনের বিশেষ কেক নিয়ে হাজির হয়েছিলেন কুষ্টিয়ার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের “মা’ দের কাছে।সেদিনের ঘটনাকে আজও তার মনকে নাড়া দেয়।এ বিষয়ে তিনি বলেন, সেখানের সেদিনের ঘটে যাওয়া সেই দৃশ্যপটটি প্রতিনিয়তই আমার মনকে নাড়া দেয়। সেদিনের সেই স্মৃতিগুলো আমার হৃদয় পটে স্মৃতির আঙ্গিনায় আজও কড়া নাড়ে। আমি কেক কাটছিলাম প্রথমে তারা বুঝতে পারেনি এটা কি কাটা হচ্ছে পরে যখন তাদের মুখে তুলে দিলাম তখন তারা বুঝতে পারছিলেন যে তাদেরকে কেক খাওয়ানো হচ্ছে।পরে তাদের কাছে কথা বলে জানতে পারলাম অসহায় “মা” গুলো এর আগে এ ধরনের কেক কখনো দেখেননি।

পুনাক কুষ্টিয়ার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য গৃহীত কার্যক্রমঃ
পুনাক কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভা এলাকার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের “মা’ দের জন্য বিশেষ কিছু কার্যক্রম করা হয়েছে। যার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে।
* অসহায় “মা”দের মাঝে চাল ও রান্না করা খাবার বিতরণ।
* অসহায় ” মা” দের মাঝে শাড়ী ও ঈদ উপহার বিতরণ।
* বৃদ্ধ ” মা” দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ বিতরণ।
* ” মা” দিবসে “মা” দের মাঝে বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ।
* বৃদ্ধ ” মা” দের মাঝে শীত মৌসুমে শীতবস্ত্র খাদ্য সামগ্রী ও ওষধ বিতরণ।
* করোনা কালীন সময়ে মাস্ক,শুকনা খাবার ও ওষধ বিতরণ। এছাড়াও এসকল কার্যক্রম সহ আরো বিশেষ কিছু কার্যক্রম চলমান রয়েছে।

জন্মদিনে শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে তার ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করে দোয়া চেয়েছেন তিনি।