রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শ্রীলঙ্কার সঙ্গে খেলতে বরিশালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ডেক্সরিপোর্ট: শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চারদিনের ম্যাচ খেলতে বরিশাল পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায়।পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে তাদের নিয়ে যাওয়া হয়।

বিকেলে বরিশালে এসে পৌঁছায় শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তারা উঠেছে হোটেল গ্রান্ড পার্কে।

১৯৬৬ সালে প্রায় ৩০ একর জায়গায় বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ৫৩ বছর পর এই প্রথম কোন বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশাল এসেছে । এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।

আমাগী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চারদিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবেন খেলোয়াড়রা।