বুধবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

বরিশালে মাহে রমজান উপলক্ষে বিএনপির ইফতার ও দোয়া মোনাজাত সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক দলীয় কার্যক্রম ও ইফতার আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ গ্রহন করে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে,এম শহিদুল্লাহ,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,এ্যাড, হুমাউন কবীর মাসুদ,আব্দুল হালিম মৃধা,সাইফুল আনাম বিপু, এ্যাড. সরোয়ার হোসাইন,মহানগর দপ্তর ও সদস্য জাহিদুর রহমান রিপন,জহিরুল ইসলাম লিটু,জুলহাস উদ্দিন মাসুদ আবু মুছা কাজল সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সদস্য গণ।