ডেস্ক রিপোর্ট ।। বরিশালে ৩০ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু উদ্যানে ৩০তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন) এ. কে. এম আবদুল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ৬ জেলার জেলা প্রশাসক বৃন্দরাসহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।