মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো : বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম বলেছেন- জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জনগণের কাছে জবাবদিহিতা করা যেকোনো শ্রেণী পেশার জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। বুকে সৎ সাহস আছে বলেই আমরা ওপেন হাউজ ডে’র মত এমন একটি জবাবদিহিতামূলক চ্যালেঞ্জিং প্লাটফর্মের আয়োজন করেছি। সৎ সাহস না থাকলে এ ধরনের একটি জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজন করা যায় না। অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত মাসিক ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, আমি আপনাদের কাছ থেকে আপনাদের সমস্যার কথা জানতে চাই, আপনাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা বরিশাল নগরীর সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে শান্তিতে রাখতে বদ্ধপরিকর। যদিও আমরা এ লক্ষ্যে অহর্নিশ কাজ করে যাচ্ছি তবুও এটা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়; এজন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) নাফিছুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হকসহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।