বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৯
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট ।। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এ নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে লক্ষ্মীপুরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ-সিট্রাক রয়েছে। এর মধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য চারটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, এই রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানি ও কনকচাঁপা রয়েছে। বৈরী আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।