বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

গণবিপ্লবের মাধ্যমে দেশ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট ।। ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি। এগুলো আর করতে দেবো না। রাজনীতি হলো দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার ওপরে অনেকে লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলনের সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮ কর্মী শাহাদাতবরণ করেছেন। প্রায় ৫ শতাধিক কর্মী আহত হয়েছেন। সুতরাং দেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবে না।

তিনি দেশ গড়ায় হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলনে আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাওলানা মো.. ফজলুল হক ও শাহিন বখতিয়ারসহ প্রমুখ।