রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:অংশীজনের প্রত্যাশা”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান এর উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:অংশীজনের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্র অহি ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম আক্তারুজ্জামান মামুন তালুকদার,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি,সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।অনুষ্ঠানে “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:অংশীজনের প্রত্যাশা”বিষয়ক আলোচনা পত্র উপস্থাপন করেন গনসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটি প্রচেষ্টা বা প্রয়াস যেখানে ক্ষমতা বা অক্ষমতা, জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষার্থীদের শিখন ক্ষমতা নির্বিশেষ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা ও বিদ্যালয়ের একই ছাদের তলায় সবাইকে শিক্ষা প্রদান করা।দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সামাজিক মিথস্ক্রিয়াগুলিতে আরও সফল হওয়ার জন্য অগ্রাধিকার দেয়া। তবে এখনও আমাদের দেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিশেষ শ্রেণীকক্ষ এবং বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি।তাই প্রতিবন্ধী সহ পিছিয়ে পরা জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন,অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল একগুচ্ছ নীতি, মূল্যবোধ এবং অভ্যাসের সমষ্টি যা শিশুর কোন ব্যতিক্রমধর্মিতার উপর নির্ভর না করে বা বিচার না করে সকলের জন্য শিক্ষার সুযোগ দিতে চায়। সুতরাং যে সমস্ত শিশুদের মধ্যে প্রতিবন্ধকতা থাকে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের মত তাদের সামাজিক ও ব্যক্তিগত চাহিদা অনুসারে শিখনের সুযোগ করে দিতে হবে।শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে এনে শিক্ষায় বৈষম্য দূর করে আরও কার্যকর এবং অর্থপূর্ণ শিক্ষা প্রদান করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক,জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,এসএমসি সদস্য,এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।