রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সংখ্যালঘুরা আমাদের আমানত, এর খেয়ানত যারা করে তারা মুমিন না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত৷ আর আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও হরিপুর বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত স্বাধীন। এ স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারবো। আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সবাই মিলেমিশে বসবাস করবো৷ তারা আমাদের আমানত। সামনে দুর্গা পূজা আসছে। তাদের জান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কারণ তারা আমাদের আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না। তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখার কথা বলেন মির্জা ফখরুল।

ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ আন্দোলনে খুনি হাসিনা হাজারো মানুষ খুন করেছে৷ বিএনপি নেতা, ছাত্র-জনতাকে নির্যাতন করেছে। নির্যাতনের আয়নাঘর বানিয়েছে। মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ্ পছন্দ করেন না। তিনি যখন যাকে চান আমির বানান আবার যখন যাকে চান ফকির বানান।

মির্জা ফখরুল বলেন, আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে।

তিনি বলেন, কারো উপর অন্যায় নির্যাতন করবেন না। নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউ তা চান না। যেমন হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে নির্বাচন হবে। কবে হবে তা জানিনা। তবে এটা ঠিক আওয়ামীলীগ সরকার নির্বাচনের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে আপনারা কেউ এতদিনে ভোট দিতে পারেননি। যোগ করে ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবাই ভালো মানুষ ও নিরপেক্ষ মানুষ। কোন দলের রাজনীতি করেন না। আপনারা ধৈর্য ধরেন সবাই শান্ত থাকেন। আপনাদের দাবি এখানে যেন আমরা ধানের শীষ প্রতীক দেই। কাজেই ধানের শীষকে শক্তিশালী করেন। কারল নির্বাচন সামনে আসছে। আমরা দেশকে ভালো রাখার সুযোগ যেন না হারাই।

সীমান্ত হত্যা নিয়ে ফখরুল বলেন, এখানে পাশেই ভারত সীমান্ত। আমরা ভালোভাবে থাকতে চাই। আমাদের উপর অন্যায় করা হলে আমরা প্রতিবাদ করবো।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়াই সংগ্রামে ত্যাগের কথা তুলে ধরেন এবং তাদের জন্য দোয়া চান।

জনসভায় তীব্র রোদ উপেক্ষা করে ঈদগা মাঠ কানায় কানায় ভরপুর ছিলো জেরা উপজেলার বিএনপির নেতাকর্মী ও বিএনপি সমর্থিত ছাত্র-জনতা দলে দলে এসে যোগদান করেন।