সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে : উপদেষ্টা সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট ।। অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা ব্রিগে.জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেনো সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এটা আমাদের উপলব্ধি করতে হবে।গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগে.জে. (অব.) এম সাখাওয়াত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মে.জে. আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।

একাডেমি পরিদর্শন শেষে ব্রিগে.জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরো বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদ্বিচ্ছা রয়েছে। এসময় দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহবান জানান তিনি।