রবিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৩১
শিরোনাম :

তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

মাসুদ রানা (রাজারহাট) কুড়িগ্রাম প্রতিনিধি ।। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মৌসুমি ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

কুড়িগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে পানি বেড়ে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২১ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া তিস্তা নদীর তীরের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিঁতাবখা, গতিয়াসাম চরের নিমাঞ্চল প্লাবিত হয়েছে পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে