বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

জয়-পুতুল-ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডেস্ক রিপোর্ট ।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

ব্যাংকগুলোকে প্রথম ধাপে আগামী ৩০ দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে বিএফআইইউ।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ইত্যাদির হিসাব জব্দ করে।