বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

পুরোনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। সংক্ষিপ্ত সফরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমনকি একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছেন তারা।

এ সময় আনোয়ার ইব্রাহিমকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ড. ইউনূসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ড. ইউনূস। সেখানেই তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।

পরে প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন ড. ইউনূস।

এরপর দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।