ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মহানগরীর সামগ্রিক যানজট নিরসনে সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
সোমবার (৭ অক্টোবর)দিনব্যাপী নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রুপাতলী বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করে ডিউটিতে নিয়োজিত টিমের সকল সদস্য ও তদারকি কর্মকর্তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃন্দ।