বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বানারীপাড়ায় আওয়ামীলীগের ৪ নেতা-কর্মী আটক

কাওসার হোসাইন,বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। বিএনপি নেতার কর্মীদের মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং চাখার বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপুকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত চাঁদাবাজি, মারধর,ও ইটভাটা ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী। এছাড়া ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপু
বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিচ মৃধার দায়েরকৃত তার ব্যবসাপ্রতিষ্ঠান ,বালুর ড্রেজার ও বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার সন্দেহভাজন আসামী।

ঐদিনই বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।