রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সূচনার উদ্যেগে গৌরনদী উপজেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। ইউনিয়ন পর্যায়ে বাছাই কূত প্রতিযোগিদের নিয়ে গৌরনদী উপজেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

সূচনা সাংস্কৃতিক সংসদ বরিশালের উদ্যেগে এবং আহবান সাংস্কৃতিক সংসদ গৌরনদীর পরিচালনায় শনিবার দিন ব্যাপী এ কার্যক্রম গৌরনদীর আল হেলাল একাডেমিতে অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল হক নিরুর সভাপতিত্বে জহিরুল ইসলাম রানা ও বায়জিদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সূচনার সভাপতি হাফেজসাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আহবান সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা আল আমিন হোসাইন

বিশেষঅতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরনদী উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।

আহবানের পৃষ্ঠপোষক মো বায়জিদ শরীফ,অধ্যাপক আনোয়ার হোসাইন সূচনার সেক্রেটারি সাইফুল ইসলাম সাঈফী।
সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূইয়া,সাবেক প্রেস ক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির,।আমনন্ত্রিত অতিথিছিলেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, ইল্লা মাদরাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান,সাইফুল ইসলাম সজল,হাফেজ ইব্রাহিম,মোঃ সাইদুর রহমান মো মাসুম বিল্লাহ প্রমুখ।

৪ টি গ্রুপে ১৬ টি বিষয়ে শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৪৮ জন কে পুরস্কার প্রধান করা হয়।

১০ টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জেলায় চূড়ান্ত প্রতিযোগিতা বাস্তবায়ন করা হবে।