বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১.৮৫ শতাংশ

ডেস্ক রিপোর্ট ।। সারা দেশের ন্যায় বরিশালেও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন। তিনি জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী।এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৯৯৩ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯৪ জন। পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন।এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৭২২ জন। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা।প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫। আর এবা‌র জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি। এ বছর কোনো ক‌লেজে শতভাগ ফেল না থাকলেও ২১টি প্রতিষ্ঠানে পা‌সের হার শতভাগ র‌য়েছে।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, ভা‌লো ফলাফলের কৃতিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের।