বুধবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৫
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান, জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট ।। বগুড়ায় খাদ্য বিভাগের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জাতীয় একটি দৈনিকে রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদ্য সাবেক খাদ্য নিয়ন্ত্রক রাজু তাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়ার খাদ্য বিভাগ ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বস্তায় এখনো চাল বিতরণ করছে বলে অভিযোগ উঠে। জাতীয় একটি দৈনিকে গত ২৬ ফেব্রুয়ারি ‘ফ্যাসিস্টের মায়া কাটেনি বগুড়া খাদ্য বিভাগের’ শিরোনামে রিপোর্ট প্রকাশ হয়।

তবে ওই বস্তা কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেই ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। বস্তার গায়ে ২০১৭-২০১৮ সাল লেখা রয়েছে। এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

গত বুধবার নেওয়া ওই সিদ্ধান্তের পর মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সারা দেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সূত্র জানায়, খাদ্য অধিদপ্তর ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা স্লোগানের বস্তা ব্যবহার না করতে ও কালি দিয়ে মুছে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। নির্দেশ অনুসারে কালি দিয়ে বস্তার স্লোগানটি মুছে চাল বিবরণ করা হয়েছে।

বগুড়ার সদ্য সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, তাকে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করার চিঠি পেয়েছেন। তিনি দাবি করেন, জাতীয় ওই দৈনিকে গত ২০১৭ ও ২০১৮ সালের বস্তার ছবি দিয়ে রিপোর্ট করা হয়েছে। বর্তমানে সাবেক সরকারের স্লোগান লেখা কোনো বস্তা গুদামে অবশিষ্ট নেই। রিপোর্টে দেওয়া বস্তাগুলো ছবি কোথা থেকে ও কবে তোলা সে সম্পর্কে কিছু লেখা হয়নি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এ রিপোর্ট অপ্রত্যাশিত ও মনগড়া। সুষ্ঠু তদন্ত হলে এর সত্যতা প্রকাশ হবে।