মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

শাহেদ-১০৭ ড্রোন উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসরাইলের হামলার জবাবে পালটা হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান। যার জের ধরে এখন এই দুই দেশে বিরাজ করছে যুদ্ধাবস্থা। আর এমন পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে ইরান। ইসরাইলকে আক্রমণ করতে সক্ষম এমন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে দেশটির রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। যার নাম শাহেদ-১০৭। খবর তাসনিম নিউজের।

শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য ব্যবহৃত হবে এই মনুষ্যবিহীন বিমানবাহী যানটি। ফলে ইসরায়েল সেই ড্রোন ঠেকালেও ইরানের কাউকে হামলা শিকার হতে হবে না। সোমবার এমন ড্রোন উন্মোচন করেছে আইআরজিসি।

শাহেদ-১০৭ এর ছবি থেকে বোঝা যায়, এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত ড্রোন। যা ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে সক্ষম।

সম্প্রতি প্রকাশিত ছবিগুলিতে শাহেদ-১০৭ এর মতো একটি ইরানি ড্রোনকে দখলকৃত অঞ্চলের উপর দিয়ে ইসরাইলি সরকারের অ্যারো ৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। আর এটি যদি সত্যি হয়, তবে নতুন এই ইরানি ড্রোন ইসরাইলের বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা ভেদ করবে। যা এই যুদ্ধে নাটকীয় মোড় ঘুরিয়ে দিতে পারে।