শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, ইরান উপসাগরীয় দেশটিতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল-উদেইদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সামরিক কমান্ড ইউএস সেন্টিনোমের সদর দপ্তর অবস্থিত আল-উবেইদ ঘাঁটিতে। ব্রিটেনের সামরিক বাহিনীও তাদের যুদ্ধবিমান ও সরঞ্জাম রাখার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে।

মার্কিন ঘাঁটিতে হামলার অল্প সময়ের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে কাতার।