শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ইসরায়েল আক্রমণ বন্ধ করলে আমাদের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না। রাতেও ইরানে একাদিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ইসরায়েল যদি এখনই তার “অবৈধ আগ্রাসন” বন্ধ করে, তাহলে ইরানের “প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই”।

আরাঘচি বলেছেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে।

“ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।“

“এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ নেই। তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।“