শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষা করার জন্য ইরান সপ্তাহান্তে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে নেই।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২৬ জুন) হেগসেথ বলেন, ‘আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি যেটি বলে যে, সেখানে (ইউরেনিয়াম) থাকার কথা ছিল না, সরানো হয়েছিল বা অন্য কোথাও ছিল।’

হামলার পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনার মার্কিন বোমা হামলার আগে সম্ভবত ফোর্দো থেকে অস্ত্র-গ্রেডের কাছাকাছি থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হয়েছে। তারা দাবি করেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের নিয়ন্ত্রণের বাইরের এক অজানা স্থানে এগুলো লুকিয়ে রাখা হতে পারে।

তারা দাবি করেছেন, ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিতে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ফোর্দর প্রবেশপথের বাইরে যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষা করতে দেখা গেছে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব দাবি অস্বীকার করে বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া একটি প্রাথমিক মূল্যায়নের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার সাফল্যকে অবমূল্যায়ন করছে গণমাধ্যম। এই মূল্যায়নে আস্থা কম।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি পুনর্নির্মাণে বছরের পর বছর সময় লাগবে।