বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

ইরানের হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে প্রায় ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’ রুশ বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে, চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ‘অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস’ এনেছে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে। টানা ১২ দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানে সামরিক হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনীও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

দেফা প্রেস জানায়, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ III’-এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।