বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৭
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক ।। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। আর এ সময়েই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন।

চিকিৎসকেরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।

৭৫ বছর বয়সি নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এর আগে একই বছর তাকে পানিশূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান।

২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এ বছর মার্চ মাসেই তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েক দিন কাজ থেকে বিরত ছিলেন।