শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা লিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার কাশিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেন গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় তাকে রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির বরিশাল সদর উপজেলার বিল্ববাড়ির আয়নাল গাজীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ঢাকা মহানগরের শ্যামপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম জানিয়েছেন, লিটন সিকদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে বরিশাল নিয়ে আসার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উদ্দ্যেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে, ওই মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন, মো. মিলন গাজী ও তার স্ত্রী মোসা. ইয়াসমিন আক্তার ইলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন গাজী নিহত লিটু সিকদারের বোনের স্বামী।