শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিজয় দিবস পালন নিয়ে পবিপ্রবিতে রাজনৈতিক বিভাজন, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী সংবাদদাতা।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদযাপনের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে আলাদাভাবে তাঁরা বিজয় দিবস উদযাপন করেন। 

মঙ্গলবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থী শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপচার্যসহ জামায়াত-শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বিএনপিপন্থীরা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাজাকারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না, রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।’ 

পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান ও বিএনপিপন্থী শিক্ষকদের  সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড.মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় ব্যালী বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেয়া হয়। 

এবিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান দৈনিক “সকাল সংবাদ’কে” বলেন, বিজয়ের মত মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে এটা সহ্য করা যায় না। এছাড়া অনেকদিন পর্যন্তই তাঁকে সতর্ক করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম এ প্রতিবেদক’কে বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।