বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১১
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

দুমকিতে ইত্তেফাক’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী ।। পটুয়াখালীর দুমকিতে  দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বুধবার (২৪ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি নতুন বাজার নিউ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গনদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমকাল ও আরটিভি প্রতিনিধি  সিনিয়র সাংবাদিক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলো জেলা প্রতিনিধি বিলাস দাস, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, লুথ্যারান হেলথকেয়ার বাংলাদেশ এর সহকারী হাসপাতাল পরিচালক ডাঃ অমিতাভ তরফদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আমির হোসেন, হারুন অর রশীদ, ইনকিলাব উপজেলা প্রতিনিধি  (বিএমএসএফ’র)দুমকি শাখার সাংগঠনিক সম্পাদক ও দুমকি প্রেসক্লাবের সদস্য ও  মো: রাকিবুল হাসান প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সূশীল সমাজের ব্যাক্তিবর্গ, বনিক সমিতির নেতৃবৃন্দ, দুমকিতে কর্তব্যরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে  দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে দুমকিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, তরুণ উদ্যোক্তা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয়।