রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দিনাজপুরে বালুবাহী ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

ডেক্সরিপোর্ট:দিনাজপুরে চিরিবন্দর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আশিকুর রহমান (৩৫) ও চন্দ্র রায় (৩০)।

মঙ্গলবার রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান ও একই উপজেলার খেরকাটি গ্রামের দেবেশ চন্দ্র রায়।দুজনেই যুবলীগকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।