রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাঁতার কাটতে গিয়ে দূর্গাসাগরে ডুবে যাওয়া হৃদয়ের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট:বরিশালের দুর্গাসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে যাওয়া হৃদয়ের লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুবে যাওয়ার ৯ ঘণ্টার মাথায় লাশটি বুধবার রাত ৯টার দিকে দিঘি থেকে উদ্ধার করা হয়।

এর আগে বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা পুলিশের সুবেদার শাহ আলমের ছেলে রাজধানী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হোসেন বুধবার বেলা ১২টার দিকে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্গাসাগর দিঘি পাড়ি দিতে গিয়ে ডুবে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় তার বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে দুর্গাসাগর দিঘিতে বেড়াতে যায়। এসময় হৃদয় বন্ধুদের সাথে ২০০ টাকার বিনিময়ে সাঁতরে দিঘির মাঝখানে দ্বীপে যাওয়ার বাজি ধরে। পরে সে প্যান্ট-শার্ট খুলে লুঙ্গি পড়ে দক্ষিণ পাড় থেকে দ্বীপে যাওয়ার সাঁতার কাটা শুরু করে। অর্ধেক পথ যাওয়ার পর হৃদয় হাত উচিয়ে কিছু একটা বলার কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায়। এরপর আর তাকে দেখা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ জানায়- দিঘির দক্ষিণপ্রাপ্ত থেকে নেমে কিছুটা পথ অতিক্রম করার পরে ডুব দিয়ে যুবক নিখোঁজ হন। এই খবর পেয়ে তাদের একাধিক টিম নৌকাযোগে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করে। পরে তাদের সাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদলও সেখানে অভিযানে অংশ নেয়। কিন্তু শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে রাত ৯টার দিকে দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন- যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’