রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কালিগঞ্জে ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের পাশে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

মাসুদ পারভেজঃকালিগঞ্জ উপজেলায় ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শাহাদাৎ হোসেন।

বুধবার ২০ নভেম্বর বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার কুশুলিয়া ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, মৌতলা ইউনিয়ন এর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর, শংকরপুর, মানপুর, নেঙ্গী, রঘুনাথপুর গ্রামের ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজ্জামেল হক রাসেল, জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, সাংবাদিক সাজেদুল হক সাজু, দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ, সমাজ সেবিকা ও কেন্দ্রীয় মহিলা পাটির সদস্য সাফিয়া পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়র আশরাফুল হোসেন সহ ইউপি সদস্যবৃন্দ, সুধি ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান জানান, ১০ নভেম্বর তারিখে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে কালিগঞ্জ উপজেলায় ১৮৫৬ টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয় এবং ৭৬২১ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অনেক গুলো শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলায় ৩লক্ষাধিক গাছ পালা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইতিমধ্যে ত্রান (চাউল) বিতরন করা হয়েছে এবং আরও বিতরন করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করে তাদের সহযোগীতার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরন করা হয়েছে।