রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর টাউন হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কাউন্সিলের সুচনা করা হয়।

পৌর হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান,জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল প্রমুখ। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পূর্বের সভাপতি আলহাজ্ব মো: নজরুল ইসলামকে সভাপতি ও পূর্বের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষনা করা হয়।

সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: কাজিউল ইসলাম।