রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পাথরঘাটায় শুটকি পল্লীতে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা!

রিপোর্ট  ডেক্সরিপোর্ট:বরগুনার জেলার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এ সময় ২ জনকে আটক করেছেন তারা।

রোববার সকালে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে শনিবার রাতে ওই খালের মোহনার শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আবদুল ছত্তার (৬৫)।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, শনিবার রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

এ সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চাগুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে। আটক ২ জনকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।