রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে সূশীলন দিবস-২০১৯

রিপোর্ট  মাসুদ পারভেজঃবর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা সূশীলনের প্রতিষ্ঠা বার্ষিকী সূশীলন দিবস-২০১৯ । ২৩ নভেম্বর (শনিবার) রাত ১২ টা ১ মিনিটি মোমবাতী প্রজ্জ্বলনের মাধ্যমে সূশীলন দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় মুন্সিগঞ্জে সুশীলনের টাইগার পয়েন্টে।

এসময় উপস্থিত ছিলেন সূশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, পরিচালনা পর্ষদের সভাপতি চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক সভাপতি, কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমুখ।

পরে সকাল ১০ টায় জাতীয় সসঙ্গীত, সূশীলন সঙ্গীত, বেলুন উড়ানো ও পায়রা উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানিক বব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি সুসীলন পরিবারের সহ শুভানুধ্যায়ীদের অতিবাহিত হয়।

সূশীলন-পিছিয়ে পড়া বৃহৎ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে কাজ করে আসছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা সূলীলন ১৯৯১ সালের ফেব্রুয়ারী মাসে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রাম থেকে যাত্রা শুরু করে। সূশীলন জেলার গন্ডী পেরীয়ে দেশের প্রায় সব জেলাতেই অতি সুনামের সাথে আত্মমানবতায় কাজ করে চলেছে।

সূশীলন প্রতিষ্ঠার ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পন করায় কথা হয় নির্বাহী পরিচালক, সু সংগঠক , এনজিও ব্যাক্তিত্ব মোস্তফা নুরুজ্জামানের সাথে। সূশীলনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন-সূশীলন প্রাকৃতিক দুর্যোগকালীন বিশেষ ভূমিকা পালন, নিরাপদ মাতৃত্ব, শিশু পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা,কৃষিসহ সর্বপরি সামাজিক অবক্ষয় ও দুস্থ মানুষকে স্বাবলম্বী করাটাই সুশীলনের মূল কাজ। আজ ২৮ বছরে সুশীনের মাধ্যমে প্রায় ৮০ লক্ষ মানুষকে সেবা দিতে পেরেছি। শতশত শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।