রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট  মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি:‘‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’’ এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউএস এ আইডি এর খাদ্য নিরাপ্ততা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা‘র সহযোগীতায় সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক রাসেল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, নবযাত্রার প্রকল্পের উপজেলা জেন্ডার অফিসার লাইলি আরঞ্জুমান খানম লাইলা।

এসময় বক্তারা বলেন, নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য । নারী দিবসের রঙ নির্ধারিত হয়েছে বেগুনি এবং সাদা, যা নারীর প্রতীক।