রিপোর্ট নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(ডিসি ট্রাফিক)খায়রুল আলম বলেছেন,যারা সড়কের মাঝে গাড়ী থামিয়ে চাঁদা আদায় করে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।আমরা রাষ্ট্রের জন্য কাজ করি।জনগন নিয়েই এ রাষ্ট্র গঠিত হয়েছে।তাই রাষ্ট্রের শৃংখলার জন্য জনগনকে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,জনগনকে সচেতন করে তুলতেই সড়ক পরিবহন আইন ২০১৮ করা হয়েছে।সড়ক পরিবহন আইনের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হলে দেশে সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।
ডিসি( ট্রাফিক) খায়রুল আলম চালকদের উদ্দেশ্য বলেন,আপনারা নেশাগ্রস্থ অবস্থায় গাড়ী চালাবেননা।যত্রতত্র গাড়ী পার্কিং ও অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়ী চালাবেননা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমপির এসি ট্রাফিক এ কে এম ফায়েজুর রহমান,বরিশাল জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ হোসেন ।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ বাবলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,রবিউল ইসলাম।সার্জেন্ট সাদ্দাম হোসেন প্রমুখ।