রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ২ জনের জেল জরিমানা

রিপোর্ট  সকাল সংবাদ ডেক্স:বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায় এর সহযোগিতায়।

মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেল ৪ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের শাপলা খালি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বাকেরগঞ্জ, মোঃ তরিকুল ইসলাম। অভিযান কালে ঔষধ বিক্রয়ের লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে। ভাই ভাই মেডিকেল এর স্বত্তাধীকারী খোকন চন্দ্র শীল (৩৭) এবং নাজা মেডিকেল হল এর স্বত্তাধীকারী মোঃ সাইদুল ইসলাম (৪০) কে লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে। ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক উভয়কে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ভাই ভাই মেডিকেল কে ৩০ হাজার টাকা এবং নাজা মেডিকেল হলকে ২০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে র‍্যাব-৮ এর একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।