রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪ টি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা

রিপোর্ট  সকাল সংবাদ ডেক্স:বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মঙ্গলবার ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত এলাকা নতুল্লাবাদ ও কাশিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল আসমা জাহান সরকার।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২ (১) ধারা ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন-২০১০ এর ৪-নং ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় নতুল্লাবাদ এলাকায় কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ৩ টি ফলের দোকানে ওজন যন্ত্রে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৩২ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ৩ টি ফলের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে কাশিপুর বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে একটি চালের দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রেখে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন -২০১০-এর ৪ নং ধারা লঙ্ঘনের অভিযোগে ১টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার। বিএসটিআইয়ের ২ জন প্রসিকিউশন অফিসার ও পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক। আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে ডিবি পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।