রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত-১

রিপোর্ট  কামরুজ্জআমান শাহীন,চরফ্যাশন প্রতিনিধি:চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে বেড়ির উপর টেম্পুর নিচে চাপা পড়ে চালক মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস(২৭) নিহত হয়েছে।

বুধবার(২৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের বকসী এলাকায় বেড়ীবাধের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঃ খালেক মাঝীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে অলিম্পিক কোম্পানীর একটি টেম্পু বিভিন্ন মাল নিয়ে, চরকলমী বকসী এলাকার বেড়ী দিয়ে বকসী লঞ্চঘাটে যাওয়ার জন্য মোড় দিয়ে ব্রীজে উঠলে বিপরীত দিক থেকে হঠাৎ একটি নসিমন আসলে চালক টেম্পুটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

এসময় টেম্পুটি উল্টে গিয়ে চালক নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।