রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কালিগঞ্জে স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীর সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখে নিখোঁজের জিডি করেছে স্বামী!

রিপোর্ট  মাসুদ পারভেজ কালিগঞ্জ:দ্বিতীয় স্ত্রী মারুফা বেগম (৩৫) কে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম কারিকর(৪৮)। বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডিও করেছিলেন তিনি। ঘাতক স্বামী ঘুরছিলেন অনেকটা ফুরফুরে মেজাজে। কিন্তু তার আর শেষরক্ষা হলো না।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ৯ টায় টায় সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর বিষয়টি আচ করতে পেরে এলাকাবাসী শহীদুল ইসলামকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি অকপটে স্বীকার করে। তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফা বেগমের মরদেহ। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম কারিকর জানায়, পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডার একপর্যায়ে ১৭ নভেম্বর রাতে শ্বাস রোধ করে মারুফাকে হত্যা করে সে। এরপর পুকুরের মধ্যদিয়ে মরদেহ টেনে নিয়ে গিয়ে প্রতিবেশি মাছুম বিল্লার টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল। অপরদিকে স্বামী শহিদুল তার স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডি করেছিল ১৯ নভেম্বর।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটকও করা হয়েছে। শহিদুল স্ত্রী মারুফা হত্যার বর্ণনা দিয়েছে। তার বলা মতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।