রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামের ধরলা পুলিশ চেকপোষ্টে ২ কেজি গাজাসহ আটক ৪

রিপোর্ট  এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জানা যায়, গতকাল সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা চেকপোষ্টে মোবাইল ওয়ানের সহযোগিতায় আলমগীর (৩২) এবং জয়নাল আবেদীন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাজাসহ আটক করে পুলিশ।

জেলার ফুলবাড়ী উপজেলার চান্দের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ফেনসিডিলসহ এরশাদুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে পাইকেরছড়া এলাকার মৃত জয়নাল আবেদীন পুত্র শফিকুল ইসলামকে ৩৭ পিচ ইয়াবা ও বসুনীয়াটারী এলাকার একাব্বর আলীর পুত্র সাইদুর রহমান (৩০) কে ২৫০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) জানান, জেলার পুলিশ চেকপোস্ট গুলো মাদক ও সড়ক আইন প্রয়োগে কার্যকর ভুমিকা রাখছে। সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।