বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নদী ভাঙ্গন কবলে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কেন্দ্র আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার

রিপোর্ট  শ্যামনগর উপজেলা প্রতিনিধি: প্রকৃতির নিসর্গ লীলাভূমি অপরূপ সুন্দর পৃথীবির শ্রেষ্ঠ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে কেন্দ্র করে চুনা নদীর পাদদেশে গড়ে ওঠা একমাত্র দর্শণীয় স্থান আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল ৭ টার দিকে কোন কিছু বুঝে উঠার আগেই স্পটটির দেড় শতাধিক ফুট চুনা নদীর মোহনায় ধমে পড়ে।

এসময় ওই স্থানে নির্মিত একাধিক দর্শণীয় স্থাপনা মহুর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পর্যটক স্পটের তদারককারী (কেয়ার টেকার) সাইফুল ইসলাম জানান, সকালের দিকে বিকট শব্দে স্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীতে প্রচন্ড স্রোতে ভাঙ্গনের স্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মাকর্তা মোঃ কামরুজজামান বলেন, ঘটনাস্থলে চলাচলের জন্য নির্মিত ১২০ ফুট লম্বা ট্রেড, ব্রীজ, ফিশিং স্পট (মাছ ধরার স্থান) ও একটি ঘর নদীতে ধসে ৪০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক কে অবহিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বালিভর্তি বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি জানান। প্রসঙ্গত ২০১৫ সালে সরকারি অর্থায়নে নির্মিত আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে বছরে অধিকাংশ সময় দেশ-বিদেশ হতে অসংখ্য পর্যটক ভিড় করে। এতে সরকারের মোট অংকের রাজস্ব উপার্জিত হয়।