বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৬
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

জনদুর্ভোগ কমাতে বিএমপি’র ট্রাফিক বিভাগে চালু হলো ফেসবুক পেজ

রিপোর্ট  সিহাব তোহা:জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও জনদুর্ভোগ কমাতে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)খায়রুল আলমের উদ্যোগে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে চালু হয়েছে ফেসবুক পেজ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বীনি কুমার টাউন হল চত্বরে আনুষ্ঠানিক ভাবে কিউ আর কোড স্ক্যান করে ও ফেস্টুন উড়িয়ে এ ফেসবুক পেজের শুভ উদ্ধোধন করেন বরিশাল মেট্টোপলিন পুলিশ(বিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার চিসিম।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার চিসিম বলেন,জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে আজকে আমাদের এই আয়োজন। এই ফেসবুক পেজে শুধু ট্রাফিক বিভাগ নয় অপরাধ সংক্রান্ত যে কোন বিষয়ে তথ্যদিয়ে সহায়তা করলে তাৎক্ষনিক তার ব্যাবস্থা নেয়া হবে।

তিনি বলেন,জনগনের সেবা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন২০১৮ প্রনীত হয়েছে।আইনে জরিমানা ও শাস্তির পরিমান বাড়ানো হলেও আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগনকে সচেতন করে আইন মানতে সহায়তা করা।অহেতুক কাউকে হয়রানি করতে এ আইন প্রনয়ন করা হয়নি।

এ সময় তিনি আরও বলেন,ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে অপরাধ সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে পুলিশকে যে কেউ সহায়তা করতে পারবেন।প্রয়োজনে কেউ তার পরিচয় গোপন রেখেও ই-মেইলেও তথ্যদিতে পারবেন।
পুলিশের কোন কর্মকর্তার জালিয়াতি ডকুমেন্ট সহ দিলে তাৎক্ষনিক তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যাবস্থা নেয়া হবে।এ ছাড়াও জনদুর্ভোগ সংক্রান্ত যে কোন ছবি বা ভিডিও আপলোড করা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার(সদর) আবুরায়হান মো: সালেহ।উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভুইয়া।উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)খায়রুল আলম প্রমুখ।

উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক)খাইরুল আলম বলেন, সর্বসাধারনের সেবা দিতে এ পেজ চালুকরা হয়েছে।যে কেউ কিউ আর কোড স্ক্যান করে এ পেজে যুক্ত হয়ে সেবা নিতে পারবেন।

এর আগে ট্রাক চালক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দকে নিয়ে একটি র‍্যালি নিয়ে সদর রোড প্রদক্ষিন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার(দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার (উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিসিসি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।টি আই আ: রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই রবিউল ইসলাম,সার্জেন্ট সাদ্দাম হোসেন প্রমুখ।