বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বরিশাল মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্ট  সকাল সংবাদ ডেক্স:বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ।

আগামী ৮ ডিসেম্বর এ ত্রি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ,আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, নিজামুল ইসলাম নিজাম ও সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়া মহানগরীর ৩০ ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ, সদ্য সাবেক ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং দল সমর্থিক ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সভায় অংশগ্রহন করেন।

সভায় জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।