রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জবির প্রথম উপাচার্য আর নেই

মিজানুর রহমান,জবিপ্রতিনিধি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান আর নেই।

শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক সিরাজুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্‌) এর পরিচালক ছিলেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপক সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে ঢাকা, জগন্নাথ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।